নোয়াখালীতে শিশু অপহরণ মামলায় এক ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল সোমবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি অনুপস্থিত ছিল।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মামুনুর রশীদ লাভলু জানান, আবুল বাশার চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামে বাসা ভাড়া থেকে জীবিকা নির্বাহ করত। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে চাটখিল গ্রামের দৌলতপুর গ্রামের সোহাগের ভাড়া বাসা থেকে নুরনবীর ছেলে জিহাদ হোসেনকে (৬) অপহরণ করে নিয়ে যায়। লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর পাগলা গ্রামের সাবু মিকার ওরফে সফি উল্যার ছেলে দণ্ডপ্রাপ্ত আবুল বাশার (৪০)। পরে শিশুটির বাবা মায়ের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। আদালত আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন।
৮৯৪ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৮৯৫ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮৯৫ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
৮৯৭ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৯৭ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৮৯৮ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৯০০ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
৯০০ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে