কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভাংগায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-১০


ফরিদপুরের ভাঙ্গায় পুর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন লোক আহত হয়েছে। শুক্রবার বেলা ১০টার সময় উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাজারে সুকুমার হোটেল থেকে ১০-১৫ যুবক দেশীয় অন্ত্রের মুখে ৩ যুবকে তুলে নিয়ে মারধর ও পায়ের রক কেটে দিলে সংঘর্ষ বাঁধে । সংঘর্ষে আহতদের ভাঙ্গা হাসপাতাল ও গুরুতর আহত তিতাস, ইমরান ও শাওনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিরা স্থানীয় চিকিৎসা নিয়েছে। 


পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, তারাইল ঈশ্বরদী গ্রামের ফারুক তালুকদার দলের ৩ যুবক তিতাস, ইমরান, শাওন পুলিয়া বাজার সুকুমার হোটেলে সকালের নাস্তা খাইতেছিল। এসময় একই গ্রামের মোকলেছুর রহমান সুমনের লোকজন লাবু, হাসমত, জোনা, মোহাদ্দেস, নাঈম, আবুলের কথা-কাটাকাটির পরে আরো ১০-১৫ যুবক এসে ঐ তিন যুবককে সিএনজিতে তুলে পাশ্ববর্তী সুমনের তৈলের পাম্পের পিছনে নিয়ে মারধর ও পায়ের রগ কর্তন করে। পরে গ্রামবাসী জানতে পেরে ২ পক্ষের লোকজন দেশীয় অস্ত্র লাঠি সুটা নিয়ে সংঘর্ষ বাধেঁ । এতে মোট ১০ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।


এব্যাপারে ফারুক তালুকদার জানান, সুমনের পালিত কিছু সন্ত্রাসীরা আমার দলের ৩জনকে তুলে নিয়ে পায়ের রগ কর্তন করে। ইমরানকে ঢাকা ও তিতাস ও শাওনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


এব্যাপারে ভাঙ্গা থানার এসআই শওকত জানান, সংবাদ পেয়ে আমি সহ ওসি ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে হোটেলে খাওয়া ও পুর্ব শত্রুতা নিয়ে ঝগড়া শুরু হয় । কয়েকজন যুবকের অবস্থা আশংকা জনক। 


এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, মারামারির ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি । এখন কোন অভিযোগ পাই নাই , অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব। 


আরও খবর




মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

৫৯৮ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে