বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

ভাঙ্গায় ফেসবুকে ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করার প্রতিবাদ


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অযৌক্তিক রাস্তার দাবী করে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা। বেশ কয়েকদিন ধরে এমন ঘটনাটি ঘটে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার সংলগ্ন এলাকায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান।

এ বিষয়ে ভুক্তভোগীদের একজন তাজ্জুক চোকদার বলেন, আমরা ২২ জন শরিকদার ১৬২ শতাংশ মাঠের জমি হাসেম খন্দকারের নিকট থেকে ২০১৬ সালের সাব-কবলা মূলে ক্রয় করেছি। এরপরে ২০১৭ সালে জমিতে যাতায়াতের জন্য অন্যের জমি ক্রয় করে রাস্তা তৈরি করেছি। ৪০ লক্ষ টাকা ব্যয় চারপাশে সীমানা দেওয়াল নির্মাণ করেছি। অভিযোগকারী সূর্য মিয়া তিনি হাসেম  খন্দকারের বাড়িতে কেয়ারটেকার ছিলেন। তিনিও ২০১৮ সালে আমাদের জমি থেকে প্রায় ৪'শ গজ পূর্ব দিকে ৫৪ শতাংশ জমি ক্রয় করেছেন। আমাদের সঙ্গে কোনরকম যোগসাজোস নাই। তিনি কি করে আমাদের প্রাচীর ভেঙ্গে রাস্তা চান? এটা আমাদের বোধগম্য হচ্ছে না। একমাত্র আমাদের মান সম্মান ক্ষুন্ন করতেই কুচক্রী মহলের ইন্দনে আমাদের নামে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। এ বিষয়ে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে আরেক মালিক হান্নান মাতুব্বর জানান, সূর্য মিয়ার জামাই খোকন মিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন, আমরা কাগজপত্র দেখানোর পরে অভিযোগকারী সূর্য মিয়াকে অহেতুক হয়রানি না করতে বলে দিয়েছেন। 

এদিকে ওই এলাকার এক প্রতিবেশী মতিউর রহমান জানান, হানিফা হাজী, হান্নান মাতুব্বার ও তাজুক চোকদার মিলে ৬/৭ বছর আগে মাঠের মধ্যে নাল জমি ক্রয় করে বালি ভরাট করে সীমানা বাউন্ডারি দিয়েছেন। তাহারা ব্যক্তিগতভাবে রাস্তার জন্য জমি ক্রয় করে যাতায়াত করেন। একমাত্র একটি পরিবার সূর্য মিয়া আমার চাচা হাসেম খন্দকারের নিকট থেকে জমি ক্রয় করে  বাড়ী করেছেন। তিনি সব সময় ওই পাশ দিয়ে(পূর্ব পাশ দিয়ে)যাতায়াত করেন। তার অহেতুক দাবি এটা গ্রহণযোগ্য হতে পারে না। কারো ব্যক্তিগত সম্পত্তির উপর দিয়ে রাস্তা চাওয়াটা অযৌক্তিক।

এ বিষয়ে ভাঙ্গা থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই ফারুক হোসেন জানান, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি, সে বিষয়ে রাস্তার জন্য অভিযোগকারীকে অন্যত্র দিয়ে রাস্তা করে নেওয়ার জন্য বলা হয়েছে।

হানিফা গংদের জমি সম্পূর্ণ আলাদা ও সেপারেশন করা। 

এদিকে এ বিষয়ে অভিযোগকারী সূর্য মিয়ার বক্তব্যের জন্য চেষ্টা করেও পাওয়া যায়নি।

আরও খবর




মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

৫১০ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে