কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু।


ভোলার লালমোহনে বাড়ীর পাশের ডোবার পানিতে ডুবে এক তাহসিন(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু তাহসিন ওই এলাকর মোঃ নিরব হোসেনের ছেলে। 


জানা যায় মঙ্গলবার দুপুরে ঘরে রান্নার কাজ করছিলেন শিশু তাহসিনের মা। এ সময় বাড়ীর উঠানেই খেলছিলো ওই শিশুটি। কিছুক্ষণ পর উঠানে ছেলেকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা সুরমা বেগম। 


খুঁজতে গিয়ে দেখেন যে বাড়ীর পাশের একটি ডোবাতেই তাহসিনের লাশ ভাসছে। লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করেন তিনি। তারপর চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন এসে তাহসিনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


এ বিষয়ে লালমোহম থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান খবর পেয়ে পুলিশের একটি চৌকস টীম ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশের সুরতহাল প্রতিবেদন করেন। কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে  এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরও খবর

বিশ্ব পরিবেশ দিবস আজ।

৮৯৯ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে