ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন চরসামাইয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ বড় চরসামাইয়া আবু তালেব মাতুব্বর বাড়ীর দরজার সামনে ভোলা হইতে শান্তির হাটগামী পাকা রাস্তার উপর হইতে ৫৫(পঞ্চান্ন) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ১৬-১২-২০২৩ তারিখ ২২.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান, সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন চরসামাইয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ বড় চরসামাইয়া আবু তালেব মাতুব্বর বাড়ীর দরজার সামনে ভোলা হইতে শান্তির হাটগামী পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ মনির হোসেন (৩১), পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা- মনোয়ারা বেগম, সাং- চরসামাইয়া, ০৯নং ওয়ার্ড, চরসামাইয়া ইউপি, থানা ও জেলা-ভোলাকে ৫৫ (পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
২৩ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮৯৯ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
৯০৭ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯০৭ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৯০৭ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯৩০ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৯৪১ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে
৯৪৩ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে