গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-01-2024 03:31:32 pm


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন।

দুই উপজেলায় তিনি এক লাখ ৭২ হাজার ৯১ ভোট পেয়ে জয়ী হন। এর মধ্যে লালমোহন উপজেলার ৮৩টি কেন্দ্রে এক লাখ ১৯ হাজার ১০৪ ভোট এবং তজুমদ্দিন উপজেলার ৩৬টি কেন্দ্রে ৫২ হাজার ৯৮৭ ভোট পান নূরুন্নবী চৌধুরী শাওন। এ জয়ের মাধ্যমে তিনি টানা চার বারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ১৭ হাজার ৮১৫ ভোট পেয়ে এই আসনে দ্বিতীয় অবস্থানে আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন আহমেদ। তিনি লালমোহন উপজেলায় ১৩ হাজার ২৯৯ ভোট এবং তজুমদ্দিন উপজেলায় চার হাজার ৫১৬ ভোট পান। এক হাজার ৬৫৩ ভোট পেয়ে ভোলা-৩ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মাওলানা কামাল উদ্দিন। তিনি লালমোহন উপজেলায় এক হাজার ১৮৩ ভোট এবং তজুমদ্দিন উপজেলায় ৪৭০ ভোট পান। এই আসনে এক হাজার ৫১১ ভোট পেয়ে চতুর্থ স্থানে অবস্থান রয়েছে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. আলমগীর। তিনি লালমোহন উপজেলায় এক হাজার ৭৮ ভোট এবং তজুমদ্দিন উপজেলায় ৪৩৩ ভোট পান।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ভোটগ্রহণ চলে। এই দুই উপজেলায় মোট ভোটার রয়েছেন তিন লাখ ৫৯ হাজার ৮১৭জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৭৪ হাজার ২৫৮জন, পুরুষ ভোটার এক লাখ ৮৫ হাজার ৫৫৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে লালমোহনের ভোটাররা ভোট প্রদান করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এখানে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Tag
আরও খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ।

৮১৩ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে