কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ দিবস পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন দিন ব‍্যাপী নানা কর্মসূচি গ্রহন করে।


মঙ্গলবার  সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,বাংলাদেশ পুলিশ ভূরুঙ্গামারী থানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূরুঙ্গামারী  উপজেলা শাখা,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভূরুঙ্গামারী শাখা।



পরে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৭ মার্চ ২০২৩ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।


এতে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুন্নবী চৌধুরী খোকন। বীর মুক্তিযোদ্ধা এ টি এম শাহজাহান মানিক, ওসি নজরুল  ইসলাম, শিক্ষানবিশ এ এসপি রাসেল রানা,উপজেলা আওয়ামীলীগের  সভাপতি  শাহজাহান শিরাজ, প্রমুখ উপস্থিত ছিলেন ।


দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ৭ মার্চের ভাষণ প্রচার ও সন্ধ্যায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

আরও খবর