কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিরামপুরে মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)’র শুভ উদ্বোধন

বিরামপুরে মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)’র শুভ উদ্বোধন


মোঃ আসাদুল ইসলাম (আসাদ)  বিরামপুর উপজেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর বিরামপুর উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য শুভ উদ্বোধন হয়েছে ১৪ জুন রোজ বুধবার সকাল ১০টায়। টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় টুর্নামেন্ট কমিটির পৃষ্ঠপোষকদ্বয় বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বক্তব্য রাখেন। মঞ্চে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মুরাদ হোসেন, ওসি (তদন্ত), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আ: রাজ্জাক মাস্টার, মুক্তিযোদ্ধা হারিবুর রহমান, উপজেলা যুব বিষয়ক কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম,মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবাউল হক, দিদউফ সম্পাদক মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যানদ্বয় আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক মন্ডল, সহ অনেকেই 

অনুষ্ঠান শেষে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারী কমিশনার (ভুমি) মুরাদ হোসেন।

উদ্বোধনী ম্যাচে উত্তেজনাপূর্ণ খেলায় জোতবানী ইউনিয়ন ফুটবল টিমকে টাই ব্রেকারে পরাজিত করে আগামীকাল অনুষ্ঠিতব্য সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মুকুন্দপুর ইউনিয়ন ফুটবল টিম।

১৫ জুন বৃহস্পতিবার ফুটবল টুর্নামেন্ট এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখার আমন্ত্রন জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

প্রসংগত : টুর্নামেন্টটি আয়োজন করেছেন বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারী ও সহকারীগন।

Tag
আরও খবর