কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রংপুর রেঞ্জের ০৮ জেলার পুলিশ সুপার'গনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর রেঞ্জের ০৮ জেলার পুলিশ সুপার'গনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: অদ্য ০৭ আগষ্ট ২০২৩ইং দুপুর ১২:০০ ঘটিকায় ডিআইজি রংপুর রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের নবাগত ডিআইজি জনাব আব্দুল বাতেন বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে "রংপুর রেঞ্জের ০৮ জেলার পুলিশ সুপার'গনের সাথে মতবিনিময় সভা"-র আয়োজন করা হয়।


সভার শুরুতে জনাব আব্দুল বাতেন বিপিএম, পিপিএম নবাগত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান ০৮ (আট) জেলার পুলিশ সুপার’গণ।


এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ অফিসে কর্মরত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মিজানুর রহমান, পিপিএম (বার); অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব এস এম রশিদুল হক পিপিএম; পুলিশ সুপার, রংপুর জনাব  ফেরদৌস আলী চৌধুরী; রংপুর রেঞ্জ অফিসের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম অ্যানালাইসিস) জনাব মোঃ আব্দুল লতিফ; পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব আকতার হোসেন; পুলিশ সুপার, দিনাজপুর জনাব শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম; পুলিশ সুপার, গাইবান্ধা জনাব কামাল হোসেন; পুলিশ সুপার, নীলফামারী জনাব গোলাম সবুর পিপিএম-সেবা; পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; পুলিশ সুপার, কুড়িগ্রাম জনাব আল আসাদ মাহফুজুল ইসলাম; পুলিশ সুপার, ঠাকুরগাঁও জনাব উত্তম প্রসাদ পাঠক; পুলিশ সুপার, পঞ্চগড় জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ রেজিনুর রহমান; সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব রাফে সামদান হুসাইন আদেল।


উক্ত মতবিনিময় সভায় সন্মানিত ডিআইজি মহোদয় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্তে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং তিনি জাতির পিতার কাঙ্খিত জনতার পুলিশ হওয়ার জন্য সকলের নিকট আহ্বান জানান।

Tag
আরও খবর