কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে বিরল পলাশবাড়িতে প্রতিবাদ সমাবেশ

বিরল উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন এর পক্ষে উচ্চ আদালতের রায়কে অবমাননা করায় গণ অধিকার পরিষদের নেতা মোঃ আরশাদসহ কতিপয় পতিত হাসিনা সরকারের নিষিদ্ধ ছাত্রলীগ একত্রিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ এর সম্মূখ সড়কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সেনা সদস্য মুসাদ্দেক আলী, ৬ নং ওয়ার্ড সদস্য আইনুল হক, সাজু ইসলাম, মোখলেছার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন এর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইউনিয়নবাসী প্রতিবাদ সমাবেশ করতেছি। গণ অধিকার পরিষদের নেতা
এবং নিষিদ্ধ ছাত্রলীগ একত্রিত হয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন এর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ উত্থাপন করে আমরা সেসকল ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি। আমরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ইউনিয়নবাসী এক হয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ করতেছি। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যায়, কিন্তু থামায় রাখা যায় না।
প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন জানান, আমাকে আমার এলাকাবাসী বিপুল ভোটে নির্বাচিত করে ইউপি সদস্য নির্বাচিত করেছিল। আমি আমার পরিষদের সকল সদস্যদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে পরিষদের কার্যক্রম পরিচালনা করি। আমার বিরুদ্ধে যে কার্ড প্রদানে অনিয়মের অভিযোগ আনা হয়েছিল সেখানে উপকারভোগী নির্ণয়ে প্রকৃত উপকারভোগী বাছাই করা হয়েছিল বলেই আমার পরিবর্তে প্রশাসকের দায়িত্বে যিনি ছিলেন তিনিও কার্ড প্রদানে কোন অনিয়ম খুঁজে পাননি। এর ফলে প্রকৃত উপকারভোগীবৃন্দ সেবা পেয়েছেন। ইউনিয়নবাসী প্রকৃত ঘটনাদৃষ্টে আজকে যে প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার দায়িত্ব পালনে ভবিষ্যতেও ইউনিয়নবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করছি।
Tag
আরও খবর