সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

বগুড়ায় তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় তারেক রহমানের ‘চাচাতো ভাই’ পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শামীম রহমান (৩৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম রহমান বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার মৃত লিল মিয়ার ছেলে। এসএসসি পাস করতে না পারলেও নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন প্রতারক শামীম। বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২ জুলাই রাতে বগুড়া সদর থানায় হারুন-উর রশিদ নামে এক ব্যক্তি প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, কিছুদিন আগে ঢাকার বিএনপি কার্যালয়ের সামনে এক ব্যক্তির সঙ্গে সাক্ষী ইমরান হোসেন ও গোলাম রব্বানীর পরিচয় হয়। কথাবার্তার এক পর্যায়ে ওই ব্যক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই এবং ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে জানান, তিনি দলের কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং পদ-পদবী দেওয়ার ক্ষমতা রাখেন। পরবর্তীতে ২২ জুন বিকেল সাড়ে ৫টায় ওই ব্যক্তি সাক্ষীদের ফোন করে বগুড়া শহরের মম-ইন কফি শপের সামনে দেখা করতে বলেন। সেখানে তিনি কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার কথা বলে ইমরানের কাছে ২ লাখ টাকা এবং জেলা যুবদলের পদ দেওয়ার নাম করে রব্বানীর কাছে ১ লাখ টাকা দাবি করেন। কথোপকথনের একপর্যায়ে সাক্ষীরা তাকে ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন। পরে বিষয়টি যাচাই করে দেখা যায়, তারেক রহমানের কোনো চাচাতো ভাই নামে এমন কেউ নেই। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় একই কায়দায় প্রতারণা করে আসছেন। কখনো নেতা-কর্মীদের, আবার কখনো প্রশাসনের কর্মকর্তাদের ফোন ও মেসেজ দিয়ে পদ-পোস্টিংয়ের আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান নিজেও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
Tag
আরও খবর


বগুড়া-৬ উপ-নির্বাচনে ধানের শীষের বড় জয়

১৩৭ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে