নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

খুলনা জেলার দাকোপে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।


মহান স্বাধীনতার পরাজিত শত্রুরা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করে এ দেশ থেকে বঙ্গবন্ধু এবং আওয়ামীলীগকে চীরতরে মুছে ফেলার অপচেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীকালে জাতীর জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ভয়কে জয় করে আওয়ামীলীগ এবং বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর বুকে এ দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। চলমান এই উন্নয়নের ধারা থামিয়ে দিতে সেই পরাজিত শত্রুরা ফের ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসীর রায় কার্যকর করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ দাকোপ উপজেলা শাখা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ এ কথা বলেন। 

মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় চালনা আরশাদ আলী এতিমখানা চত্বরে দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সহসভাপতি ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী, জেলা সহসভাপতি এ্যাডঃ নিমাই রায়, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নব কুমার চক্রবর্তী, জেলা সদস্য সাবেক এমপি ননী গোপাল মন্ডল, জেলা সদস্য নান্টু রায়, বুলু রায় গাঙ্গুলী, শিউলী সরোয়ার, মোঃ জামিল খান,আওয়ামীলীগনেতা সরোজিত কুমার রায়, রনজিত মন্ডল, শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, এবিএম রুহুল আমিন, মিহির মন্ডল, সনত কুমার বিশ্বাস, শফিকুল ইসলাম আক্কেল, দুলাল রায়, জেলার সাবেক যুবনেতা জাকির হোসেন, জলিল তালুকদার, ছাত্রনেতা ইমরান হোসেন, যুবনেতা গৌরপদ বাছাড়, সুদেব রায়, মাসুম আলী ফকির, স্বপন সরকার, অপারাজিতা মন্ডল অপু, সরোজিত রায় কুঞ্জ, তপন রায়, অধ্যাপক সুপদ রায়, শেখ সাব্বির আহমেদ, পরিমাল কান্তি রপ্তান, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, জুলফিক্কার গাজী জুলু, নিত্যরঞ্জন কবিরাজ, ক্ষিতিশ রায়, অরবিন্দু রায়, মৃনাল মল্লিক, জ্যোতি শংকর রায়, জিল্লুর রহমান ডলার, অলিউর রহমান সানি, রেজাউল ইসলাম, দ্বীন মন্ডল, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, চিশতী নাজমুল, সুশংকর বাছাড় চিকন, আজগর হোসেন ছাব্বির, গোলাম হোসেন শেখ, বিজয় লক্ষী সাহা, গোবিন্দ বিশ্বাস, জি এম রেজা, শেখ মেহেদী হাসান বুলবুল, অমারেশ ঢালী, মুরারী মোহন রায়, উত্তম রায়, মাসুম শেখ, সঞ্জিব রায়, রতন মন্ডল, সৌম্য বিশ্বাস, ফয়সাল শরীফ, লিটন সরদার, রাহুল রায় প্রমুখ। এর আগে জোহর নামাজ বাদ চালনা আরশাদ আলী এতিমখানা মসজিদে ১৫ আগষ্ট নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসের কর্মসূচীর অংশ হিসাবে গরীব দুঃখিদের মাঝে তাবারক বিতরন ও কালো ব্যাজ ধারন করা হয়।

Tag
আরও খবর







খুলনা জেলা তাঁতীলীগের বিবৃতি।

১১১০ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে