কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চান্দিনায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতা প্রসার, এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চান্দিনা উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান আক্তার এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- হারং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার, পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউছারুজ্জামান, উপজেলা ব্র্যাক শিক্ষা কর্মসূচি প্রোগ্রামার সুপার ভাইজার মো. খোরশেদ আলম, হারং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, বড়গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খুরশীদ আলম। সভা শেষে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

আরও খবর