কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চান্দিনায় ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল

কুমিল্লার চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জানাব নিরঞ্জন দেবনাথের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হযরত মাওলানা জাহিদ হোসেন খাঁন পীর সাহেব পাঁচলাইশ ওয়াজেদিয়া দরবার শরীফ, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান, জনাব মোঃ শাহ্ সেলিম প্রধান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের মেম্বার, শহিদুল ইসলাম খান। সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, আব্দুল লতিফ।

এ সময়, ধর্মীয় শিক্ষক মাওলানা এমরান হোসেনের উপস্থাপনায়, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই লাল দত্ত, সহকারী প্রধান শিক্ষক নিমাই চন্দ্র সরকার, ইংরেজি শিক্ষক মোঃ ফানাউল্লাহ, ইয়াসিন প্রধানসহ অত্র প্রতিষ্ঠানের আরো অনেকে।

তিন অক্ষরের ছোট্ট একটি নাম বিদায়, বিদায় মাত্র তিন অক্ষর। কিন্তু শব্দটি আপাদ মস্তক বিষাদ্বে ভরা, শব্দটা কানে আসতে মনটা কেন জানি বিষন্ন হয়ে যায়, এমন কেন হয়, কারণ এই যে বিদায় হচ্ছে বিচ্ছেদ।

উক্ত অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব হযরত মাওলানা জাহিদ হোসেন খাঁন পীর সাহেব, পাঁচলাইশ ওয়াজেদিয়া দরবার শরীফ, চট্টগ্রাম।

আরও খবর