কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চান্দিনায় ভুয়া চক্ষু ডাক্তারকে ১ মাসের জেল

কুমিল্লার চান্দিনায় স্বাস্থ্য সেবায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে চলছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো। এদের বেশিরভাগই জেলা সিভিল সার্জন কার্যালয়ের লাইসেন্স নেই। আবার যাদের লাইসেন্স রয়েছে তারা এগুলোকে হালনাগাদ করেনি। এসব হাসপাতালে নিয়ম অনুযায়ী কমপক্ষে ৩জন ডাক্তার সার্বক্ষণিক থাকার কথা থাকলেও সেই নিয়মও ভঙ্গ করছে এসব প্রতিষ্ঠান। ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে বেড়িয়ে এসেছে এমন সব উদ্বেগ জনক তথ্য।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন ভুয়া চক্ষু ডাক্তারকে আটক ও ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তার এর নাম কে.এম এবাদুল্লাহ্। তিনি চান্দিনা উপজেলা সদরের পশ্চিম বাজার হাজী আলী ম্যানশনে চেম্বার খুলে ব্যবস্থাপত্র দিয়ে চক্ষু রোগী দেখতেন। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।

তিনি বলেন, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর আওতায় ওই ব্যক্তিকে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া আবদুল্লাহ্ চশমা ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, এবাদুল্লাহ্ কোন ডাক্তার নন। তিনি ব্যবস্থপত্র লিখতে পারেন না।

এদিকে একই দিন সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স নবায়ন না করা, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট, নোংড়া পরিবেশে ওটি, পর্যাপ্ত ডাক্তার না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলা গেইট সংলগ্ন মোহনা মেডিকেল সেন্টার ও হাসপাতালকে ১৫ হাজার, স্টেশন রোডস্থিত জননী মেডিকেল সেন্টারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিনে ৪টি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়মের দায়ে চান্দিনা মেডিকেল সেন্টারকে ৫ হাজার, খিদমাহ্ জেনারেল হাসপাতালকে ১০ হাজার, এপোলো হসপিটাল কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল। তিনি জানান, ড্রাগ লাইসেন্স না থাকা এবং নবায়ন করা করায় এসময় তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও দুইটি ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এদিনে ৫টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পৃথক অভিযানে চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ফার্মেসী ব্যবসা করতে হলে সরকারি নীতিমালা অনুসরণ করতে হবে। অনিয়ম হলে ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে জেল জরিমানা করা হবে।

আরও খবর