কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশন থেকে বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক নুরুল কবির



বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এন কবির গ্রুপের চেয়ারম্যান ও সাংবাদিক হাজী মো: নুরুল কবির। 
গতকাল ৮ এপ্রিল (শনিবার)  বিকেল ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলে এই সম্মাননা দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রেজাউল কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১১ আসনের সাংসদ আলহাজ্ব এম. এ. লতিফ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক. ম. আবদুল কাদের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ গোলাম কুদ্দুস, আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো. মফ্ফজল আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অবসরপ্রাপ্ত  উপ-কমিশনার মোহাম্মদ ফরিদ সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের ফজিলত ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে আলোচনা করেন।
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়র  জন্য বিশেষ  সম্মাননা প্রধান করেন প্রধান অতিথি সাংসদ এম এ লতিফ।

আরও খবর