কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কবি কামাল চৌধুরী পাচ্ছেন চট্টগ্রাম একাডেমি- মমতাজ সবুর সাহিত্য সম্মাননা

কবি কামাল চৌধুরী পাচ্ছেন চট্টগ্রাম একাডেমি- মমতাজ সবুর সাহিত্য সম্মাননা




সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক সংগঠন চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত লেখিকা মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও  পুরস্কার ২০২৩ পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি ও সাহিত্যশিল্পী কামাল চৌধুরী। আগামী ২০ মে শনিবার বিকেল সাড়ে ৫ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘বঙ্গবন্ধু হলে’ দ্বিতীয়বারের মতো এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ। ‘বাংলা কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ’ তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে। পঁচাত্তরের পনের আগস্ট পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রথম কবিতা রচনায় সাহসী ভূমিকা ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ জাতীয় পর্যায়ে উদযাপনে তাঁর আন্তরিক সনিষ্ঠ ভূমিকাকেও অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক ড. মাহবুবুল হক, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কবি ও নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত,  জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম প্রমুখ। মমতাজ সবুর পরিবারের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন।কবি কামাল চৌধুরীর কবিতা থেকে আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী ও কঙ্কন দাশ।বৃন্দ আবৃত্তিতে অংশ নেবেন উঠোন সাংষ্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু।  উল্লেখ্য, প্রথমবার এই সম্মাননা ও পুরস্কার পেয়েছেন খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

আরও খবর