কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে বৈদ্যুতিক তার ছিড়ে রিকশা চালকের মৃত্যু , বিএইচআরএফ -এর উৎকন্ঠা

চট্টগ্রামে বৈদ্যুতিক তার ছিড়ে রিকশা চালকের মৃত্যু ,




চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে চলন্ত রিক্সার ওপর পড়ে চালক মৃত্যু  হয়েছেন।

রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টায়  অক্সিজেন মোড়ে গাউছিয়া তোরণের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রিক্সাচালকের নাম জাহেদ আলী (৩৮)। সে  লালমনিরহাট জেলার বাসিন্দা বলে জানা যায় ।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, সকালে অক্সিজেন মোড়ে গাউছিয়া তোরণের পাশে বৈদ্যুতিক তার ছিঁড়ে একটি চলন্ত রিক্সার ওপর পড়ে। সাথে সাথে ওই রিক্সায় আগুন লেগে যায়। এতে চালক জাহেদ আলী অগ্নিদগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায়
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে   বিকালে সে  চট্টগ্রাম মেডিকেল কলেজ  বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওর্য়ডে চিকিৎসাধীন  মারা যায় ।

এদিকে  বিদ্যুৎ -এর ছেঁড়া তার পরে দরিদ্র রিকশা চালকের মৃত্যুর ঘটনায় উৎকন্ঠা প্রকাশ করছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন (বিএইচআরএফ)।
সংগঠনের মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান বিদ্যুৎ বিভাগের সংশ্লিস্ট কর্মচারী কর্মকর্তাদের  ইচ্ছাকৃত অবহেলা  জনিত কারনে এ নিরীহ শ্রমিকের মৃত্যুর কারনকে হত্যাকান্ড বলে অবহিত করেন। বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন অবিলম্বে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগের নিকট জোর দাবী জানান


আরও খবর