চট্টগ্রামে আশ্রয়ের নামে পথশিশুদের দিয়ে যৌন ব্যবসা চালানোর দায়ে মূলহোতা শ্রাবন্তী ওরফে হিজড়া শ্রাবন্তীসহ চার জন কে আটক করে বন্দর থানা পুলিশ । পুলিশ থানা পুলিশ জানায় - শ্রাবন্তী দীর্ঘ দিন ধরে বন্দর থানার এছাক ডিপো সংলগ্ন টোল প্লাজা বাইপাস রোডের পার্শ্বে আস্তানা গাড়ে নগরীর টাইগারপাস ব্রীজ, রেল স্টেশন এলাকা থেকে ১৩/১৪ বছরের মেয়েদের লালন পালনের কথা বলে নিয়ে যায়। মা - বাপ হারা পথশিশু, অথবা একেবারেই অনাথ মেয়ে শিশুদের কে আশ্রয়ের কথা বলে তাদেরকে দিয়ে অপ্রাপ্ত বয়সেই যৌন ব্যবসা চালিয়ে আসছে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ২৯ মে শ্রাবন্তীর ডেরায় হানা দিয়ে চার শিশুকে উদ্ধার করে। তাদের একজনের বয়স ১৩ বছর, অপর তিনজনের ১৪ বছর! এসময় শ্রাবন্তী হিজড়া ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা চট্টগ্রাম খবরকে বলেন, সোমবার এক শিশুর সন্ধানে তার অভিভাবকরা আসে আমাদের থানায়। আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি শিশুটি শ্রাবন্তী হিজড়ার তত্বাবধানে আছে। কিন্তু আমরা সেই শিশুকে উদ্ধার করতে গিয়ে সন্ধানে পাই শ্রাবন্তীর মিনি পতিতালয়ের। ভিকটিম ওই শিশুসহ মোট চার শিশুকে আমরা উদ্ধার করেছি। শ্রাবন্তী হিজড়া কুমিল্লার চান্দিনা থানার ভাগুরাপাড়ার কোরবান আলীর মেয়ে। তার সঙ্গে আটক অপর চার সহযোগী হলো গাজীপুর শ্রীপুরের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ আমির হোসেন (৩৫), ভোলা সদরের সিধু মাঝির ছেলে মোঃ জামাল (৫২), একই এলাকার ইয়াছিন ব্যাপারির মেয়ে মিতু আক্তার কাজল(১৯) এবং বশির আহম্মদের ছেলে আব্দুল জলিল (৫৫)। ওসি সঞ্জয় সিনহা আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬(২)/৭/১০(১) ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
২৭৭ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৯১ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
২৯২ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২৯৫ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৩১৮ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৩২০ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৩২৪ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৩২৮ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে