পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে পাঁচশ বীর মুক্তিযোদ্ধার হাতে ঈদ উপহার তুলে দিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। এসময় তিনি তাদের সাথে কুশল বিনিময় করেন।
মঙ্গলবার (২৭ জুন) নগরীর দামপাড়া পুলিশ লাইন্স ইনডোর গেমস হলে তিনি বীর মুক্তিযোদ্ধাদের এ শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
এসময় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর একটি প্রয়াস থেকে চট্টগ্রাম নগর পুলিশের এই আয়োজন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
২৭৭ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৯১ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
২৯২ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২৯৫ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে
৩১৮ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৩২০ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩২৪ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৩২৮ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে