কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু : আক্রান্ত ১ হাজার ১৬৫ , মৃত্যু ১৩

চট্টগ্রামে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু





চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। এতে করে চট্রগ্রাম জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫ জনে এবং  ১৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোঃ ইলিয়াছ চৌধুরী জানান, গত২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ এবং বেসরকারি হাসপাতালে ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭৩ জন। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৯ জন , চট্রগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬৯ জন এবং জেলার অন্যান্য হাসপাতাল গুলোতে ১৯২ জন ভর্তি রয়েছেন চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ১ হাজার ১৬৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে জুলাই মাসে ৭০০ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন চার জন।


চট্টগ্রামে  ডেঙ্গুজ্বর আরো প্রকট আকার ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে জন সচেতনতা জরুরি এবং বসবাসরত আশেপাশে সব স্থানে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে, এডিশমশার প্রজনন ক্ষমতা হ্রাস করতে মশার ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধে সবাই কে এগিয়ে আসতে হবে জানিয়েছেন চট্রগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রসাশন)ডা: নূরুল হক। তিনি আরো বলেন,মা ও শিশু হাসপাতালের ডেঙ্গু নিয়ন্ত্রণে আলাদা ইউনিট স্থাপন সহ জরুরী অবস্থা দেখা দিলে আরো সিট বাড়ানো হবে। এসময় অভিজ্ঞ এই ডা: তথ্য দেন যে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন,এর মধ্যে ৩৭জন শিশু রয়েছে।

এক শিশু মারাত্মক ঝুঁকি নিয়ে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন বলে রোগীর স্বজনরা জানান।

আরও খবর