কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম জামালখান সড়ক উন্নয়নে ৩ কোটি ৬৩ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন

চট্টগ্রাম জামালখান সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম, রেজাউল করিম চৌধুরী





চট্টগ্রামের ২১ নং জামালখান ওয়ার্ডের ১২ টি সড়কের উন্নয়নে তিন কোটি ৬৩ লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার  ( ২৪ জুলাই)  উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী জানান, এ প্রকল্পের আওতায় জামালখানের লিচু বাগান, সিকদার হোটেলের উত্তর পাশের রাস্তা, মোমিন রোড, বিগ বাজারের পাশের রাস্তা, সবদর আলী বাড়ীর সামনের রাস্তা, কাজীর দেউড়ী ধোপাপাড়া লেইন, সানমার এলোভেরা এপার্টমেন্টের পাশের রাস্তা, রহমতগঞ্জ বাই লেইন, চেরাগী পাহাড়ের মোড় থেকে কে.বি আবদুস সাত্তার রোড পর্যন্ত একপাশে ড্রেইন ফুটপাত মেরামত ও ফুটপাথে টাইলস স্থাপন, হেমসেন লেইনের ১নং গলি ও সাহাবুদ্দিন সাহেবের বাড়ীর সামনের রাস্তা এবং আসকার দিঘীর পশ্চিম পাড়স্থ রিংকু কলোনীর রাস্তার উন্নয়ন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন-চসিক কাউন্সিলর শৈবাল দাস সুমন, আবদুল মান্নান, সংরক্ষিত নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন উল ইসলাম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, সহকারী প্রকৌশলী আসীর হামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

                                          

আরও খবর