কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা , চসিক মেয়রের বাড়িতে ও হাঁটু পানি

চট্টগ্রামে টানা বর্ষণে চসিক মেয়রের বাড়িতে ও হাঁটু পানি





চট্রগ্রামে  রাতভর টানা  বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ  দেখা দিয়েছে ।বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর  মুরাদ পুর,বহাদ্দারহাট,২নং ষোলশহর গেট,  আগ্রাবাদ, হালিশহর  এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়  ।  যার ফলে নগীরে বিভিন্ন  সড়কে  যানবাহন গুলো আটকা পড়েছে । শুক্রবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা। বিগত কয়েক বছর ধরে  নগীর বিভিন্ন জায়গায়  জলাবদ্ধতা নিরসনে  নালা ও খালগুলো সম্প্রসারণ  করার কাজ চলমান থাকার কারণে বৃষ্টি আর কাঁদা পানিতে একাকার হয়ে যায়,  যার ফলে   জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বের মানুষেদের  চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। দীর্ঘদিন ধরে চলে এ  কাজ গুলো  প্রায়  শেষপর্যায়ে হলেও মুক্তি মিলেনি নগরবাসীর। পূর্বেও মীর্জাখাল, চশমা খালের মতো বড়বড় খালগুলোতে পাহাড়ী ঢলে আসা কাদামাটিতে ভর্তি হয়ে থাকায়   এ ধরণের জলাবদ্ধতা দেখা দিতো।




এদিকে রাতের ভারী বৃষ্টি ও জোয়ারের পানি উঠে নগরীর বহদ্দারহাট   চট্টগ্রাম  সিটি  মেয়রের বাড়িতে ও হাঁটু থেকে কোমর সমান পানি উঠেতে দেখা যায়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বাসিন্দাদের। এলাকাবাসীরা  জানান  খাল ও   নালাগুলো বড় করা হলেও বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে নেমে আসা কাদামাটি গুলো সরিয়ে নেয়ার বিষয়ে সচেতন থাকলে ও নালার উপর যে ব্রিজ ও ব্রিজগুলোর মাঝখানে যে  ময়লা আটকে গেছে তা দ্রুত সরিয়ে দেয়া উচিত। পানির স্রোতে আসা আটকা পড়া আবর্জনা গুলো সরিয়ে নিলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি  হবেনা। এতে হয়তো কিছুটা  মুক্তি মিলবে নগরবাসীর। চট্টগ্রাম আবহাওয়া অফিস সুত্রে  জানা যায় , শুক্রবার ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে। সকাল ৯টা ১ মিনিট থেকে জোয়ার শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি যোগ হয়ে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।









আরও খবর