কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে বন্ধন লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বন্ধন লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


লায়ন্স ক্লাবস ইন্টারন্যানশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন চলতি সেবাবর্ষের কার্যক্রমের প্রস্তুতি ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন এডভোকেট রোকন উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় ক্লাবের চলতি সেবাবর্ষের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইতোমধ্যে সম্পাদিক কার্যক্রমের ওপর আলোচনা এবং আগামীতে গৃহীত কার্যক্রম সম্পাদনে বিস্তারিত আলোকপাত করেন ক্লাব নেতৃবন্দ। সভায় প্রতিমাসে ফুড ডিস্ট্রিবিউশন ও একটি করে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিন্ধান্ত গৃহীত হয়। এছাড়া উক্ত সভায় লিও ক্লাবের সেক্রেটারী রায়হানুল করিম বিদেশ চলে যাওয়ায় লিও নুর মোহাম্মদকে তার স্থলাভিষিক্ত করার সিন্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।





উক্ত সভায় উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি ও ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, লায়ন আবু মোঃ ফয়সাল রানা, লায়ন সাজ্জাদ আলী, লায়ন হাছান তারেক চৌধুরী, লায়ন ওয়াহিদ আমান খান, লিও ক্লাব সভাপতি লিও আরমান, লিও নুর মোহাম্মদ প্রমূখ।

আরও খবর