কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

শেখ রাসেলের প্রতিকৃতিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ





চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে  বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস  উদযাপিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম  পরীর পাহাড়ের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ৭টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে  পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময়  চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, নগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে ১০.১৫ টায় দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেল চত্ত্বর থেকে  বর্ণাঢ্য র‌্যালি  বের কার হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেন, আজকের শিশুরা শেখ রাসেলের আদর্শ ধারণ করে বড় হয়ে উঠবে। আমার প্রত্যাশা তারাই ২০৪১ সালের সমৃদ্ধ সোনার বাংলাকে প্রতিনিধিত্ব করবে। শেখ রাসেল আজকে বেঁচে থাকলে বাংলাদেশ আরেকজন প্রতিভাবান রাজনৈতিক ব্যক্তি পেত। নয়মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন করে আমরা পৃথিবীতে যে গৌরব অর্জন করেছি, ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ড সে গৌরবকে হেয় প্রতিপন্ন করেছে।

তিনি আরো বলেন এমন নৃশংস হত্যাকারীদের বিচার করা যাবে না এমন আইন পাশ করা হয়েছিল। যা পৃথিবীতে আর কোথাও নজির নেই। তখন বাংলাদেশ গভীর অন্ধকারে ডুবে গিয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে অন্ধকারকে দূরীভুত করে দেশকে আলোর অভিমুখে নিয়ে গেছে।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল দিবস উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আয়োজিত কেন্দ্রীয় মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, দুপুর সাড়ে ১২টায় ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’-প্রতিপাদ্য সামনে রেখে ওয়েবিনার অনুষ্ঠান, দুপুর ১টায় সরকারি শিশু সদন ও কারাবন্দি নারীদের শিশু সন্তানদের মধ্যে খাবার বিতরণ, দুপুর দেড়টায় পরীর পাহাড়ের কালেক্টরেট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও জেলা শিল্পকলা-শিশু একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ  নানা কর্মসূচির মধ্য দিবসটি পালন করা হয় । 

আরও খবর