কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম বন্দর ফাউন্ডেশন কর্মীদের জীবনমান উন্নয়ন করবে - বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দর ফাউন্ডেশন কর্মীদের জীবনমান উন্নয়ন করবে - বন্দর চেয়ারম্যান




চট্টগ্রাম বন্দর কল্যাণ ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) শহীদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দর কল্যাণ ফাউন্ডেশন বাস্তবায়ন করায় দেওয়া সংবর্ধনার জবাবে তিনি এ মন্তব্য করেন।

বন্দরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। 
বন্দর চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড এই চট্টগ্রাম বন্দরকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মকর্তা কর্মচারীদের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাব আমরা।
চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এবং চট্টগ্রাম বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয় সংবর্ধিত অতিথিকে। 

চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি মো. আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবক সদস্য (এএন্ডপি) মো. হাবিবুর রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমান, সদস্য (অর্থ) মোহাম্মদ শহীদুল আলম (অতিরিক্ত সচিব), পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ প্রমুখ

আরও খবর