কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে লাখো মানুষের সমাগমে উদযাপিত হলো জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স.)

চট্টগ্রাম জশনে জুলুসে মানুষের ঢল

চট্টগ্রামে লাখো মানুষের সমাগমে উদযাপিত হলো  জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স.) 



 পবিত্র  ঈদে মিলাদুন্নবী (স.)-এর উপলক্ষে চট্টগ্রামে  লাখো মানুষের সমাগমের মাধ্যমে  উদযাপিত হলো ৫০ জশনে জুলুস। 

রোববার (৯ অক্টোবর) সকালে ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হয়। আওলাদে রাসুল, গাউসে জামান হযরতুলহাজ আল্লামা সৈয়্যদ মু. তাহের শাহের (মা.জি.আ) নেতৃত্ব চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে শুরু হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর (স) জশনে জুলুস।


নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহ, হামদ, নাত, দরুদে মুখরিত হয় জুলুস ও আশপাশের এলাকা। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়্যদ মু. সাবির শাহ (ম.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মু. কাসেম শাহ (ম.জি.আ)।


এর আগে সকাল ৮টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)-এর র‌্যালি আলমগীর খানকা হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার অলিখাঁ মসজিদ, প্যারেড মাঠের পশ্চিম পাশ, চট্টগ্রাম কলেজ, গণি বেকারি, খাস্তগীর স্কুল, ডা. এমএ হাশেম চত্বর (জামালখান), আসকার দীঘির উত্তর পাড়, কাজীর দেউড়ি, আলমাস, ওয়াসা, জিইসি, ২নং গেইট, মুরাদপুর হয়ে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।


জুলুস শুরুর আগে হুজুর কেবলা আলমগীর খানকাহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় করোনা মহামারি থেকে মুক্তি ও বিশ্বের শান্তি কামনায় মোনাজাত করা হয়। জুলুসের রোডম্যাপের মোড়ে মোড়ে অপেক্ষা করেন স্বেচ্ছাসেবক ও হুজুর কেবলার ভক্তরা।


জুলুসের মেহমানদের শরবত, চকলেট, খেজুর, জিলাপি, জুস বিতরণ করেন অনেক ভক্ত। নারী ও শিশুরা বিভিন্ন ভবনের ছাদ, জানালা দিয়ে স্বাগত জানায় জুলুসকে। 

হুজুর  জন্য বিশেষভাবে সাজানো গাড়িতে ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মু. মহসিন, সেক্রেটারি জেনারেল মু. আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি জেনারেল মু. শামসুদ্দিন ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।


গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, জুলুসে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য আনজুমান সিকিউরিটি ফোর্সের (এএসএফ) তিন হাজার, গাউসিয়া কমিটির নেতা-কর্মী ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র মিলে ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। যথারীতি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।


এদিকে র‌্যালিটি নগরের বিভিন্ন স্থান অতিক্রম করার সময় পুরো নগরে মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে। জুলুস কমিটির পক্ষে বলা হয় এবারের জুলুসে ৫০ লাখের বেশি মানুষের সমাগম হয়েছে।


জুলুস শেষে দুপুরে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা মাঠে ঈদে মিলাদুন্নবী (স.) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর জোহরের নামাজ শেষে দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে   কর্মসুচি সমাপ্ত  হয়। 



সংবাদ প্রেরণে 

জাহেদ কায়সার (  চট্টগ্রাম   )

আরও খবর