কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ভোরের দর্পণ পত্রিকার ২৪ বছর পদার্পণ অনুষ্ঠান

দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৪ বছর পদার্পণ অনুষ্ঠান উদযাপন উপলক্ষে কেক কেট কাটছেন অতিথিবৃন্দ


করতোয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত জাতীয় গণমাধ্যম দৈনিক ভোরের দর্পণ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বর্ষপূতির এ আয়োজন সম্পন্ন হয়।

দৈনিক ভোরের দর্পণ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আবু তাহেরের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মোঃ পারভেজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, চট্টগ্রাম ওয়াসার ডিএমডি ফাইন্যান্স লাল হোসাইন, উপ সচিব নাজিম উদ্দিন, পিআইডি’র তথ্য অফিসার সাইফুল ইসলাম, বিশিষ্ট শিপিং ব্যবসায়ী সামিদুল হক, লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন আবু তাহের, লায়ন আমজাদ হোসেন।


অধ্যাক আবুল খায়ের এর কোরান তেলওয়াত ও সাংবাদিক নুরুদ্দিন সাগরের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক য্গ্মু-সম্পাদক সবুর শুভ, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, মানবকণ্ঠের ব্যুরো প্রধান হাসান মুকুল, আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান কামাল পারভেজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মির্জা ইমতিয়াজ শাওন, চট্টগ্রাম খবরের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির, রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, ক্লিক নিউজ সম্পাদক জালাল উদ্দিন সাগর, চাঁটগার বাণী সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, লিও জেলার প্রাক্তণ সভাপতিদের পক্ষে লায়ন বদিউর রহমান, দৈনিক দেশ বাংলার বিভাগীয় ব্যুরো প্রধান সোহাগ আরেফিন, আনোয়ারা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।

এতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আরফাত রহমান কোকো পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, দৈনিক সমকালের সুজিত দাশ, নজরুল ইসলাম,  মানবকন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, এশিয়ান এস পত্রিকার সিনিয়র রিপোর্টার বশির আল মামুন, নতুন সময়ের মোঃ ইসমাইল ইমন, ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম কাউছার, দৈনিক বর্তমান কথা’র গোলাম সরওয়ার, দৈনিক দেশচিত্রের চট্টগ্রাম জেলা প্রতিনিধি  জাহেদ কায়সার, দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার আবদুস সাত্তার রানা, রাজিব সেন প্রিন্স, ওসমান জাহাঙ্গীর, মুজিব উল্ল্যা তুষার, এম আর আমিন, সবুজ অরণ্য, দৈনিক পূর্বকোণ আনোয়ারা প্রতিনিধি সুমন শাহ, দৈনিক আজকের পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি ইমরান হোসাইন, শমীর পাল, তথ্য প্রযুক্তিবিদ টিটু প্রমূখ।

অনুষ্ঠানে ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধিদের মধ্যে কামরুল ইসলাম দুলু, জোনায়েদ হোসেন, সনজয় সেন, কামরুল ইসলাম মোস্তফা, মোঃ শোয়াইব, শিব্বির আহমদ রানা, শাহেদ হোসেন ছোটনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দল, শ্রেণি পেশার মানুষ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। 

আরও খবর