কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বন্যা দুর্গত এলাকায় মুমূর্ষ রোগীর সেবায় ডা. শাহাদাতের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

বন্যা দুর্গত এলাকায় মুমূর্ষ রোগীর সেবায় ডা. শাহাদাতের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু




             

বিএনপি’র চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারি, নাজিরহাট সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে বন্যায় আটকে পরা মুমূর্ষু রোগী ও প্রসূতি মা বোনদের জন্য  বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও আহবায়ক ডা.শাহাদাত হোসেন'র পক্ষ থেকে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু করেন।

২৬ আগস্ট ( সোমবার ) দুপুরে পাঁচলাইসস্হ ট্রিটমেন্ট হাসপাতালের সম্মুখে বন্যা দুর্গত এলাকায় প্রসূতি ও মুমূর্ষ রোগীর সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন  করেন।  এসময় তিনি বলেন, বিএনপি'র জনগণের দল। বিগত ১৬ টি বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জেল জুলুম নির্যাতন মামলা হামলা উপেক্ষা করে জনগণের ভোটার অধিকার ও গণতন্ত্র মুক্তির সংগ্রামে রাজপথে থেকে  জনগণের কল্যাণে বিএনপি জনগণের পাশে আছে। বিএনপির সব সময় দেশের যে কোন দুর্যোগে  জনগণের পাশে থাকে।
 
মোঃ ইউসুফ এর সভাপতিত্বে এবং মো: আরিফ এর  সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান,  চকবাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু,
এ ছাড়াও এম্বুলেন্স মালিক সমিতির আনোয়ারুল ইসলাম টিপু,লিটন বৈদ্য,বাদশা,সুজন,হাসান,আকবর খান টিটু,মিলন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলার বন্যা দুর্গত এলাকার প্রসূতি ও মুমূর্ষ রোগীর সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য যোগাযোগের হট লাইন, আরিফ ০১৮১৯-০৯৬৮৬৮
ইউসুফ -০১৮১৯-৮৮২২৪৩,মোঃ হাসান -০১৮৩৩-৫০২৮৫৫

আরও খবর