কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ফেনীতে বানভাসি মানুষের পাশে চট্টগ্রাম মহানগর বিএনপি


চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, আকস্মিক বন্যায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছে। মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন তারা। এরই মধ্যে বন্যায় প্রায় ৩৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় জনগণের দল হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যাকবলিত ফেনী এলাকায় তিন হাজার মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছি। বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর চার দিনের কর্মসূচি থেকে কমিয়ে শুধু রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের কর্মসূচী রেখেছি। সেই সঙ্গে প্রতিষ্ঠা বার্ষিকীর বাতিল করা কর্মসূচির বাজেটের টাকা বন্যাদুর্গতদের দেওয়া হবে।


 বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকালে ফেনী সদর এলাকায় বন্যাদুর্গত বানভাসি মানুষের জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির ত্রাণ কমিটির পক্ষ থেকে নিয়ে যাওয়া তিন হাজার মানুষের খাদ্য সামগ্রী ফেনী জেলার ত্রাণ কমিটির সমন্বয়কারী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর হাতে প্রদানকালে এসব কথা বলেন।


তিনি দলমত নির্বিশেষে সবাইকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 


চট্টগ্রাম মহানগর বিএনপির ত্রাণ কমিটির পক্ষ থেকে নিয়ে যাওয়া খাদ্য ও ত্রাণ সামগ্রী বুঝে নেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ফেনীর ত্রাণ কমিটির সমন্বয়কারী রফিকুল আলম মজনু। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও ত্রাণ কমিটির আহবায়ক সৈয়দ আজম উদ্দিন। 


নাজিমুর রহমান বলেন, ভারত থেকে নেমে আসা পানি প্রবেশ করে ফেনী ও চট্টগ্রাম সহ আশপাশের জেলাগুলোতে নয়দিন ধরে পানিবন্দি হয়ে আছেন লাখো মানুষ। ভয়াবহ বন্যায় মহাদুর্যোগে পড়েছে ওইসব এলাকার মানুষ। পানিবন্দী মানুষ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। দেশের এই বিপদের দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর। তারই নির্দেশে এই ত্রাণ সামগ্রী দেওয়া হলো। বিএনপি গণমানুষের দল। মানুষের বিপদে বিএনপি সবসময় এগিয়ে আসে।


এসময় আরও উপস্থিত ছিলেন ত্রাণ কমিটির সদস্য হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, খোরশেদ আলম। 


আরও খবর