কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জনসমুদ্রে পরিণত হবে :সাবেক মেয়র আ.জ.ম নাছির

বক্তব্য রাখছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভাকে  জনসমুদ্রে পরিণত হবে  :সাবেক মেয়র  আ.জ.ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি  মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ আপামর জনগণের সংগঠন। দীর্ঘ প্রায় ১১ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন। সুতরাং ৪ ডিসেম্বরের মহাসমাবেশে শুধু আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসবেন তা নয়। প্রিয় নেত্রীকে দেখতে চট্টগ্রামের হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই চলে আসবে। আর এতে পলোগ্রাউন্ড মাঠ ছাপিয়ে আশেপাশের এলাকাও জনসমুদ্রে পরিণত হবে।

২৭ নভেম্বর  (রোববার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির চট্টগ্রাম  পলোগ্রাউন্ডে
মহাসমাবেশ সফল করার লক্ষ্যে
টেরীবাজার আন্দরকিল্লা দেওয়ানবাজার হকার্স সমিতির উদ্যোগে সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

   আন্দরকিল্লা, দেওয়ানবাজার, টেরীবাজার হকার্স সমিতির সভাপতি মো নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো লোকমান হাকিম এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী।

বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মুহাম্মদ হাসনী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো ইকবাল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, মহানগর শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, মো আলমগীর, হারুনর রশীদ রনি, কামাল উদ্দীন চৌধুরী, মো বখতিয়ার উদ্দীন, নুরুল আলম লেদু, শেখ মো মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো সেলিম, সাংগঠনিক সম্পাদক মো নুরনবী, সহ সাংগঠনিক সম্পাদক নবাব মিয়া, অর্থ সম্পাদক মো জিয়া উদ্দীন, সহ অর্থ সম্পাদক মো মিজান, প্রচার সম্পাদক মো আমির প্রমুখ। 

আরও খবর