চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছে চবি শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আন্দোলনের ২৮তম দিনে নগরের বাদশাহ মিয়া সড়ক অবরোধ করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ইনস্টিটিউটের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, আন্দোলনের ২৮ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত আসেনি৷ তিনবার বৈঠক করেও সমাধানে দিতে পারেননি তারা। দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এর আগে গত ২ নভেম্বর ২২ দফা দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এরপর থেকে আন্দোলনের অংশ হিসেবে আর ক্লাসে ফেরেননি তারা। তবে গত ৫ নভেম্বর ২২ দফা থেকে এক দফা দাবিতে একমত হন শিক্ষার্থীরা।
ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে ২৮তম দিনে দ্বিতীয়বারের মত সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। একই দাবিতে গত ১০ নভেম্বর ইনস্টিটিউট সংলগ্ন বাদশা মিয়া সড়ক অবরোধ করেন তারা।
২৭৭ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
২৯১ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৯২ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
২৯৫ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৩১৮ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩২০ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৩২৪ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩২৮ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে