কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাগত জানালেন চসিক মেয়র

চট্টগ্রামে বিমান বন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কে স্বাগত জানাচ্চেন চসিক মেয়র ড়া: শাহাদাত হোসেন

 



প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে সফরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় একটি বিশেষ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা। 

চট্টগ্রামে পৌঁছে নগর উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সবাইকে  সমন্বিতভসবে কাজ কর‍তে হবে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনেরও সম্পৃক্ততা প্রয়োজন। চট্টগ্রামের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নে কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। প্রধান উপদেষ্টার আগমন আমাদের জন্য গর্বের এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।


আরও খবর