কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম বন্ধন লিও ক্লাবের কমিটি গঠিত

চট্টগ্রাম বন্ধন লিও ক্লাবের নতুন কমিটি



 ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের ২০২৫-২৬ সেবা বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ মে) অনুষ্ঠিত ক্লাবের সাধারণ সভা ও বোর্ড মিটিংয়ে কমিটির চূড়ান্ত অনুমোদন হয়েছে।

লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও নুর মোহাম্মদদের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী লিও নাঈম উদ্দিন শাফায়েতের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব সেক্রেটারী আবু তাহের, সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, আগামী সেবাবর্ষের লিও ক্লাব এডভাইজার লায়ন মোঃ পারভেজ, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন আবু মোঃ ফয়সাল রানা, লায়ন বিদ্যুৎ সেন, লায়ন মনির হোসেন বাপ্পি, লায়ন মোঃ পারভেজ, লিও আব্দুল্লাহ আল মারুফ এবং সদ্য প্রাক্তন সভাপতি লিও আরমান উদ্দিন, ইমরান ইমু প্রমূখ।

এতে লিও ক্লাবের বোর্ড অব ডিরেক্টর এবং লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দের সম্মিলিত মতামতের ভিত্তিতে আগামী সেবাবর্ষের জন্য গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন লিও এনামুল হক জুয়েল, সেক্রেটারী লিও এমদাদুল হক তুহিন এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন লিও জয় বড়ূয়া। কমিটির অন্যান্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট লিও নাঈম উদ্দিন শাফায়েত, জয়েন্ট সেক্রেটারী আল আমিন হোসাইন, ইমতিয়াজ নিহাল, ইমরান হোসাইন, নাঈম হাসান, জয়েন্ট ট্রেজারার মো: সজীব হোসেন, সিস্টার কো-অর্ডিনেটর সানজিদা আকতার ইভা, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিপি আকতার, টেমার রিতু সাহা, টেইল টুইস্টার আবরার রাতুল, কালচারাল কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম সাকিব, কো-চেয়ারম্যান জুথি হাসান, ক্লাব ডিরেক্টর যথাক্রমে আব্দুল্লাহ আল মারুফ, ইমরান ইমু, রায়হান করিম, নাঈম উদ্দিন এবং সাজ্জাদ হোসেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবে কর্মকান্ডকে বেগবান গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



আরও খবর