কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনাল বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


চট্টগ্রাম  বন্দর নিউমুরিং টার্মিনাল (এনসিটি)   বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ( সাবেক   সিবিএ) উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়। 



২৪ মে (শনিবার) সকাল ১১ টায় বন্দর হাই স্কুল সামনে থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বন্দর ভবনে মুল গেইটের সামনে এসে এক সংক্ষিপ্ত  সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত বিক্ষোভ সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর  বিএনপির সদস্য সচিব  নাজিমুর রহমান।


এ সময় তিনি বলেন,  এই বন্দরকে পতিত  স্বৈরাচার শেখ হাসিনা তার মেয়ে এবং মেয়ে জামাই এর দূর্নীতি ঢাকতে দুবাই ভিত্তিক একটি  কোম্পানির সাথে প্রথম চুক্তি করে। দেশের অর্থনীতির লাইফ লাইন এ বন্দরকে  আমরা কোন অবস্থাতেই বিদেশিদের হাতে তুলে দিবো না। 

বর্তমান অন্তর্বতী সরকারের উদ্দেশ্য তিনি আরো বলেন - আপনাদের কাজ হচ্ছে  রুটিন ওয়ার্ক করা, কোন দেশের সম্পদ চট্টগ্রাম  বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া  নয়। বন্দর নিয়ে  তালবাহানা বন্ধ করুন। যারা এই বন্দর নিয়ে  ষড়যন্ত্র করছে প্রয়োজনে তাদেরকে চট্টগ্রামে অবাঞ্ছিত করা হবে।



সংগঠনের সহ-সম্পাদক মোজাহের হোসেন শওকতের সভাপতিত্ব ও মো সফির সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখন  মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ , বন্দর শ্রমিক দল নেতা হুমায়ুন  কবির প্রমখ। 




আরও খবর