কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম শুরু

.





বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ  ফাওজুল কবির খান পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় স্বল্প সময়ে জ্বালানি তেল সরবরাহ  কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ।

১৬ আগষ্ট (শনিবার)  চট্টগ্রাম পতেঙ্গায়  বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আয়োজনে পতেঙ্গা ডেসপাস টার্মিনাল থেকে ২৪৯.৪২ কিলোমিটার দৈর্ঘ্যেরর পাইপলাইন উদ্বোধনী  অনুষ্ঠানে উপদেষ্টা  বলেন, প্রতি বছর প্রকল্প থেকে ৩২৬ কোটি টাকা আয় হবে। পরিচালন ব্যয় হিসেবে খরচ হবে বছরে ৯০ কোটি টাকা। এতে প্রতি বছর বিপুল পরিমাণ টাকা সাশ্রয় হবে। প্রকল্পের খরচ ১৬ বছরের মধ্যে উঠে আসবে।

তিনি  বলেন, এ প্রকল্পের মাধ্যমে ‘স্বল্প সময়ে, দ্রুত গতিতে’ তেল পরিবহন করা যাবে। প্রতিকূল পরিবেশেও বিশেষ করে বিরূপ আবহাওয়াসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও তেল সরবরাহ করা যাবে। এতে করে পরিবেশ দূষণ ও ‘সিস্টেম লস’ রোধ করা সম্ভব হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ও ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড  প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২০১৮ সালে প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পে ব্য্য় হয়েছে তিন হাজার পাঁচশ কোটি টাকা। পাইপলাইনটি পতেঙ্গা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় গিয়ে সমাপ্ত হয়েছে। এটি রক্ষাণাবেক্ষণে ৫টি সেকশনালাইজিং ভাল্ব স্টেশন, গোদনাইল ও ফতুল্লায় রিসিভিং টার্মিনাল এবং কুমিল্লায় পিগিং স্টেশন ও পেট্রোলিয়াম ডিপো করা হয়েছে। এটি ফতুল্লা পর্যন্ত যাওয়ার পথে বিশটি নদীর তলদেশ অতিক্রম করেছে।এই পাইপলাইনের নিরাপত্তার জনযি  সর্বোচ্চ ব্যেবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিন উল আহসানের সভাপতিত্বে  অনুষ্ঠানে  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহাম্মদ হাসান উজ জামান বক্তব্য  রাখেন।



 

                                               

আরও খবর