কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিকের ওপর হামলা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম চট্টগ্রাম প্রেসক্লাব ও সিএমইউজের

.




চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেছেন, জঙ্গল সলিমপুর নিয়ে বারবার গল্প লিখে দায় এড়ানোর চেষ্টা আর চলবে না। অবিলম্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এলাকাটি সরকারি তফসিলভুক্ত জমি হিসেবে পুনর্গঠন করা জরুরি।

সোমবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) যৌথ উদ্যোগে সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শহীদুল ইসলাম, নগর নিউজের নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, পূর্বদেশ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ফারুক আব্দুল্লাহ, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী লুনা, দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ফারুক মুনির ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুল ইসলাম পারভেজ।

কঠোর হুশিয়ারি উচ্চারণ করে জাহিদুল করিম কচি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া সরঞ্জাম উদ্ধার ও হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে এর পরিণতি ভালো হবে না।

বক্তারা বলেন, বর্তমানে জঙ্গল সলিমপুর একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকাটি চট্টগ্রাম জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সীমানার মধ্যবর্তী হওয়ায় দুই সংস্থা দায়িত্ব এড়িয়ে যায়। আমরা এই অজুহাত মানি না। জঙ্গল সলিমপুরের এই অবস্থা একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও প্রশাসনের নীরবতায় এটি আজ সন্ত্রাসীদের ঘাঁটি হয়ে উঠেছে। 

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রসঙ্গ টেনে আরও বলেন, জুলাই বিপ্লবের পর চট্টগ্রাম প্রেস ক্লাব ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সদস্যপদ স্থগিত বা বাতিল করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বাদ দিয়ে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন দুই  সাংবাদিক। 

আরও খবর