দেশের সার্বভৌমত্ব রক্ষা ও 'ইন এইট টু সিভিল পাওয়ার' এর আওতায় গৃহীত পদক্ষেপ 'মা ইলিশ সংরক্ষণ-২০২৫' অভিযানে সমুদ্র ও উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশ নৌবাহিনী গত ৭ অক্টোবর ( মঙ্গলবার ) বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ 'বানৌজা শহীদ মহিবুল্লাহ' অসহায়, জীবন বিপন্ন প্রায় অবস্থায় ২৬ জন জেলেকে উদ্ধার করে।
'এমভি তাজমিনুর রহমান' নামক মাছধরা ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে অগ্রসর হলে নৌসদস্যগণ বিপদগ্রস্ত জেলেদের সংকেত দেখতে পায়। পরবর্তীতে, নৌ সদস্যগণ অতি দ্রুত অসহায় জেলেদের উদ্ধার করে। ক্ষুধার্ত জেলেদের উদ্ধারের পরপরই নৌবাহিনীর জাহাজের সদস্যগণ তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত ব্যক্তিদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে ও তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়। জেলেদের তথ্যসূত্রে জানা যায়, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ এ মাছ ধরার উদ্দেশ্য সমুদ্র গমন করে এবং ০৩ অক্টোবর ২০২৫ এ তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে। উল্লেখ্য উদ্ধারকৃত সকল জেলে মহেশখালী উপজেলার বাসিন্দা।
২৭৭ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
২৯১ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৯২ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
২৯৫ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৩১৮ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩২০ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
৩২৪ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৩২৮ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে