কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখান সীতাকুন্ড বিএনপি'র

.




 চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখান করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবিতে জরুরী সভা করেছে সীতাকুন্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে ফৌজদারহাটে অনুষ্ঠিত সভায় বক্তরা উপরোক্ত দাবি জানান।

এতে বক্তারা বলেন, আসলাম চৌধুরী কারানির্যাতিত মজলুম জননেতা। দলের জন্য তিনি এবং তাদের পুরো পরিবার জুলুম নির্যাতন সহ্য করেছেন। আসলাম চৌধুরী শুধু সীতাকুন্ড নয়, পুরো চট্টগ্রাম তথা বাংলাদেশের আইকনিক লিডার। সীতাকুন্ডে তার কোনো বিকল্প নেই।

বক্তারা বলেন, আসলাম চৌধুরী আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতা। সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী ছাড়া আর কাউকে মেনে নেয়া হবে না।

বক্তারা বলেন, সীতাকুন্ডে প্রার্থী পরিবর্তন করা না হলে লাগাতার কর্মসূচী পালন করা হবে। তখন এর দায়ভার ষড়যন্ত্রকারীদের নিতে হবে।

উপজেলা বিএনপি আহবায়ক ডা: কমল কদরের সভাপতিত্বে ও যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জহুরুল আলম জহুর,

জাগির হোসেন, ছালে আহাম্মদ সলু, মো: মোরছালিন, সিদ্দিক আহম্মদ, নূরুল আনোয়ার, মহররম আলী,এড. আইনুল কামার, মোজাহের উদ্দিন আশরাফ, খম নাজিম উদ্দিন, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম মেম্বার, গিয়াস উদ্দিন মাহমুদ চৌং, তছলিম, আনোয়ারুল আজিম মুকুল,সাহাব উদ্দিন, সালামত উল্লাহ সালাম, ইদ্রিস মিয়া,  মোস্তাফিজুর রহমান হিরু,  ইসমাইল, মহিউদ্দিন, আবুল হাশেম আলাউদ্দিন মনি,  কোরবান আলী শাহেদ, ইসমাইল হোসেন, জিয়াউদ্দিন,আল মামুন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান,সদস্য সচিব মাহবুবুল আলম,শহীদুল্লাহ বাহার,মহিউদ্দিন রিপন,চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম,আকবরশাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াছ খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ,সদস্য সচিব মহসিন আহমেদ তৌসিব,মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী সখিনা বেগম,জুলি আকতার,নার্গিস আক্তার সহ অঙ্গ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।



আরও খবর