কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


 চট্টগ্রাম  নগরীর ইপিজেডস্থ ৩৯ নং ওয়ার্ডে চট্রগ্রাম বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচিতি সভা ও নবাগত  ক্রিকেট খেলোয়াড়দের পরিচিতি সভা ১৭জানুয়ারী, মংগলবার সন্ধ্যায়  দক্ষিণ  হালিশহর উচ্চ বিদ্যালয় সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

একাডেমির নব নির্বাচিত সভাপতি হাজী মোঃ আক্কাস উদ্দিনের সভাপতিত্বে ও সা: সম্পাদক মোঃ নুরুল আমিন সোহেল, ক্রীড়া সংগঠক মু: বাবুল হোসেন বাবলার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম।সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা সংগঠক ও একাডেমির উপদেষ্টা মোঃ লোকমান হাকিম, সাবেক ক্রীড়াবিদ,সংগঠক মোঃ সেলিম রেজা , মোঃ ইফতেখারুল আলম, সিনিয়র ক্রিকেট কোচ মোঃ ফজলুল করিম রিটন, ক্রীড়া সম্পাদক আবু জাফর বাবু।

পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন হেড কোচ শাহরিয়ার বিন রুবেল,সহকারী কোচ মোঃ মোস্তাফিজুর রহমান , সংগঠক মোঃ আজম,সিনিয়র ক্রিকেটার মোঃ আসগর, আলমগীর আলো, অর্থ সম্পাদক মোঃ মাসুদ রানা,যুব ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম,ইউ বাহার, সংগঠক মোঃ জসিম উদ্দিন,সানি আলম, অভিভাবক প্রতিনিধি মিসেস হাসিনা বেগম এবং জাহিদ এর মা।

 অনুষ্ঠানে নবাগত ক্রিকেট খেলোয়াড়দের পরিচিতি, অভিষিক্ত দের ক্রিকেট বল প্রদান, একাডেমির নতুন সদস্য বরণ,হেড কোচ শাহরিয়ারের রচিত বই বিতরণ, কেক কাটা উৎসব এবং টিম ম্যানেজারের ফুফাতো ভাই এর মৃত্যুতে ১মিনিট নিরবতা পালন ও ফুল -মিষ্টি বিতরণ অনুষ্ঠান । এসময় উপস্থিত প্রধান অতিথি আসলাম বলেন, বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির মাধ্যমে আগামীতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সৃষ্টি এবং সুষ্ঠু বিনোদন চর্চায় ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে, একাডেমির নিয়মিত কার্যক্রম জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট বোর্ডের সাথে সমন্বয় করে পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। যুব- তরুণ প্রজন্মের জন্য ক্রীড়া বিনোদন আয়োজন না থাকলে সঠিক দেশ গঠনে সহায়ক হবে না।

আরও খবর