কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারে ২০৫টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে ১০৬টি, বাকি ৯৯টি অস্ত্র কোথায়!

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম আলী চৌধুরীর অস্ত্রবাজির ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটির পর তার পরিবারের পক্ষ থেকে ওই অস্ত্রটি জমা দেয়া হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কক্সবাজারে ২০৫টি বৈধ অস্ত্র রয়েছে, যার মধ্যে গতকাল বুধবার সন্ধ্যা ৫টা পর্যন্ত ১০৬টি অস্ত্র জমা দেয়া হয়েছে। বাকি ৯৯টি অস্ত্র কোথায় তা নিয়ে প্রশ্ন উঠেছে।


জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী জানান, ২০২৪ সালের ৭ মে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম আলী চৌধুরীর নামে একটি ‘ইতালিয়ান মডেল’ পিস্তল ইস্যু করা হয়। তার পরিবারের পক্ষ থেকে ৪০ রাউন্ড গোলাবারুদসহ পিস্তলটি জমা দেয়া হয়েছে। তবে তদন্তে উঠে এসেছে, রুস্তম তার ইস্যুকৃত ৫০ রাউন্ড গোলাবারুদ থেকে ১০ রাউন্ড গুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে ব্যবহার করেছে।


কক্সবাজারের মহেশখালী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মকসুদ মিয়া সহ আরও অনেক নেতা এখনো তাদের অস্ত্র জমা দেননি। মকসুদ মিয়ার নামে একটি শটগান ও একটি পিস্তল ইস্যু করা হয়েছিল ২০১৪-১৫ সালে, যা এখনো জমা দেয়া হয়নি।

Tag
আরও খবর