ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

পটুয়াখালী দশমিনায় মেয়েকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে বাবা নিখোঁজ হয়েছে।

দশমিনায় মেয়েকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে বাবা নিখোঁজ হয়েছে, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহয়তায় রাতভর খোঁজাখুজি করে মেলেনি সন্ধান। 


শনিবার বিকেলে দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের সুতাবাড়ীয়া নদীর পাড়ের সেজান রিসোর্টে স্ত্রী, কন্যা ও শালীকে নিয়ে ঘুরতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়,  বরিশাল সদরের বগুরা রোড এলাকার ডাচ বাংলা ব্যাংকের স্টাফ মো: ইমরান। তিনি গলাচিপা পৌরসভার কলেজ পাড়া এলাকার বাসিন্দা মাওলানা মো: মহিউদ্দিন এর মেয়ে জামাতা। শনিবার সকালে ইমরান তার মামা শশুর  আলীপুরা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। 


পরে বিকেলের দিকে স্ত্রী, সাত বছরের কন্যা সন্তান ও মামাতো শালীকে নিয়ে সুতাবাড়ীয়া নদীর পাড়ের সেজান রিসোর্টে ঘুরতে যায়। সন্ধ্যার দিকে মেয়ে নদীর পানিতে পা ধুতে গেলে পা পিচলে নদীতে পড়ে যায়।


 এসময়  ইমরানের স্ত্রী ও ইমরান  মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলে ইমরান নিখোঁজ হয়। পার্শ্ববর্তী একজনের সহয়তায় মা, মেয়েকে নদী থেকে টেনে তুলতে পারলেও বাবা ইমরানকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সন্ধ্যা থেকে দশমিনা থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। দশমিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানায় নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।


এদিকে এ ঘটনায় নদীর তীরে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে। সময় যত পার হচ্ছে  স্বজনের মাঝে দেখা দিয়েছে উদ্যেগ, উৎকন্ঠা।