কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুমিল্লার দেবিদ্বারে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী কর্মসূচী পালন করবেন উপজেলা চেয়ারম্যান

কুমিল্লার দেবিদ্বারে, ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় একটানা ১৫ দিন ব্যাপী কর্মসূচি ঘোষনা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের আয়োজনে উপজেলার নবিয়াবাদে কুমিলা মডেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শোক দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বাবু কালিপদ মজুমদার, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, রাজাহামেহার ইউপি চেয়ারম্যান মোঃ জসিমউদ্দীন সরকার, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল ভূইয়া, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া, শালঘর ইউপি চেয়ারম্যান জাকারিয়া ম্যানেজার, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, সাবেক ছাত্রনেতা এডভোকেট শিমুল, যুবলীগ নেতা মামুনুর রশিদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একপক্ষ (১৫দিন) ব্যাপী কর্মসূচি ঘোষনা করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিটি ইউনিয়নে একটি করে গরু ও পৌরসভায় ২টি গরু সাথে আনুষাঙ্গিক খরচ ও প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হবে। যা ১৫ আগষ্ট থেকে ক্রমান্বয়ে ৩১ আগষ্ট পর্যন্ত প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু ও তাদের পরিবারের রুহের মাগফিরাত কামনায় কাঙ্গালিভোজ ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে।

আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৯৩৭ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে