কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে -আলহাজ্ব রোশন আলী মাস্টার

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে -আলহাজ্ব রোশন আলী মাস্টার


কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার বলেছেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই নিরস্ত্র বাঙালি শক্তিশালী পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং স্বাধীনতার চেতনাকে মুছে ফেলার অপচেষ্টায় এক কালো অধ্যায়ের সূচনা করে অপরিণামদর্শী ঘাতকরা। বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা করে জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিল। কিন্ত আল্লাহর রহমতে হত্যা করতে পারে নাই। শুধু তাই নয়, বহুবার তাকে হত্যা করে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা সফল হয় নাই। এখনও এই চক্রান্ত অব্যাহত আছে। এসময় তিনি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান। বুধবার সকালে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে সুলতানপুর মাদ্রাসা গেইটে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজুল ইসলাম'র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সরকার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতিন মুন্সী, উপদেস্টা মন্ডলীর সদস্য এটি এম মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার ও মফিজুল ইসলাম দুলাল।, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, মিজানুর রহমান, প্রচার প্রকাশনা সম্পাদক হাজী মোসলেহ উদ্দিন ভূইয়া মানিক, ফাতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জালাল উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সেন্টু, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Tag
আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৯৩৭ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে