কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গ্রিল কেটে অথেনটিক সেন্ট্রাল স্কুলে দুর্ধর্ষ চুরি

স্কুল সাপ্তাহিক  ছুটি থাকাকালীন সময়ে তালা ভেঙ্গে ল্যাপটপ, ডেক্সটপ, মনিটর, আই পি এস ও ব্যাটারিসহ  প্রয়োজনীয় নথিপত্র চুরির ঘটনা ঘটে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি অথেন্টিক সেন্টার স্কুলে  । এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় ।

 ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী  অথেনটিক সেন্ট্রাল স্কুলের মধ্যে। মূলত রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চোরেরা স্কুলের পিছনের কেছিগেটের তালা ও অফিসের  গ্রিল ভেঙ্গে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে। 

স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ  জানান, “স্কুলে প্রবেশ করার পর অফিস রুমের তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্কুলের শিক্ষকরা। খবর দেওয়া হয় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে।

 পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ-সঙ্গীয় ফোর্স  টিম। স্কুলের গুরুত্বপূর্ন তথ্যসম্বলিত ল্যাপটপ, মনিটর, ডেক্সটপ, আইপিএস, ব্যাটারিসহ  বেশকিছু নথিপত্র  চুরি গিয়েছে স্কুল থেকে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগও করা হয়েছে পুলিশের কাছে। 

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  আব্দুর রহিম জানান, আমরা লিখিত অভিযোগ হাতে পেয়েছি। 

ইতিমধ্যেই চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পুরো ঘটনার তদন্ত পূর্বক পুলিশের টিম মাঠে কাজ করেছে।

আরও খবর