কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দেওয়ানগঞ্জের ডাংধরায় আগুনে পুড়ে সর্বস্বান্ত ব্যবসায়ী আনসার আলী

জামালপুরের দেওয়ানগঞ্জে  ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ঘর ও রান্নাঘর পুড়ে ছাই, সর্বস্বান্ত ব্যবসায়ী আনসার আলী।

সোমবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার ০১ নং ডাংধরা ইউনিয়নের চেংটিমারি গ্রামে আনসার আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে পরিবারটি।

ভুক্তভোগী আনসার আলী জানান, অন্য দিনের মতই আমরা ঘরের মধ্যেই শুয়ে ছিলাম, হঠাৎ ঘরের মধ্যে আগুন দেখি  এবং চিৎকার করি। তার চিৎকারে এলাকাবাসী প্রতিবেশী ছুটে আসেন কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি আনসার আলীর।

আনসার আলী বলেন,  আমরা প্রাথমিকভাবে ধারণা করছি রান্না ঘরের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘরে রান্নার শুকনো লাকডি ছিল, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে দুটি দোচালা ঘর, দুটি গরু এবং একটি রান্নাঘরসহ বাড়ির সকল আসবাবপত্র পুড়ে গেছে।

ব্যবসায়ী আনসার আলী জানান, ঘরের পাঁচটি রুমের আসবাবপত্র, রান্নাঘরসহ আমার সবকিছুই পুড়ে গেছে। গায়ে দেয়ার মতো একটি কাপড়ও অবশিষ্ট নেই।

এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কামরুন্নাহার শেফাকে  অবহিত করলে  তিনি তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করেন। পরে ডাংধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারটিকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও কিছু নগদ অর্থ  তুলে দেন।

আরও খবর