কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং "শিকদার এন্টারপ্রাইজ'' কর্তৃক আয়োজিত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত।


৯ ই জুন ২০২৬ ইং তারিখ মঙ্গলবার বিকেলে সানন্দবাড়ী বাজারে কফি হাউসে ডাচ্-বাংলা ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগন, এজেন্ট ব্যাংকিং শিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ কামরুল হাসান সহ শতাধিক গ্রাহকের উপস্থিতিতে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।


সিনিয়র ম্যানেজার, জামালপুর- মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি জামালপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি এবং ফুজি সান জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল এর প্রতিষ্ঠাতা সার্জেন্ট অবঃ মোঃ আবু শামা অর্ডন্যান্স। অত্র গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জোনাল ম্যানেজার, টাঙ্গাইল রিজিওন মোঃ মাহবুবুল আলম।


এছাড়াও ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং সেলস ম্যানেজার জামালপুর, মোঃ শরীয়ত উল্লাহ, সাবেক ইউপি সদস্য মোঃ আবুল হাসেম শিকদার, পোস্টমাস্টার সানন্দবাড়ী বাজার মোঃ মাহতাব উদ্দিন, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ কাদের, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ মতিন সরকার সহ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকে একাউন্টধারী শতাধিক গ্রাহক ও স্থানীয় বাজার ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাংকিং সেবার মানোন্নয়ন, দ্রুততম সময়ে গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং গ্রাহকগণের একাউন্টের নিরাপত্তা জনিত বিভিন্ন বিষয়াদির উপরে গঠনমূলক আলোচনা করেন। এসময় তিনি উপস্তিত গ্রাহকের বিভিন্ন সমস্যার সমাধানে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।


সবশেষে, সভাপতির সমাপনী বক্তব্য, দোয়া এবং উপস্তিত গ্রাহক/ব্যবসায়ীসহ সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও খবর