কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অধিক লাভের জন্য মজুত করা পেঁয়াজ এখন ‘গলার কাঁটা’

পেঁয়াজ

দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জ পচা পেঁয়াজে সয়লাব হয়ে গেছে। অধিক লাভের জন্য মজুত করা দেশি পেঁয়াজ গুদামে পচছে। আবার ভারত থেকে আমদানি করা বেশির ভাগ পেঁয়াজ পচা ও নষ্ট। এতে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। পচা পেঁয়াজের গন্ধে চাক্তাই-খাতুনগঞ্জে হাঁটাচলা করতেও অসুবিধা হচ্ছে।সূত্র জানায়, চাক্তাই-খাতুনগঞ্জে দুটি কারণে পচা পেঁয়াজ পাওয়া যাচ্ছে। আমদানি বন্ধ থাকায় অনেকে অতিরিক্ত পেঁয়াজ মজুত করেছিলেন। এছাড়া আমদানির অনুমতির পর দাম হ্রাসের আশঙ্কায় খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজ কেনা বন্ধ করে দেন। এতে দেড় সপ্তাহের মধ্যে গুদামের পেঁয়াজে পচন শুরু হয়। এছাড়া আমদানি করা পেঁয়াজের বেশির ভাগই নিম্নমানের। এ কারণেও পেঁয়াজ পচছে।


জানা যায়, প্রতি ট্রাকে ১৪ টন পেঁয়াজের অর্ধেকের বেশি পচা ও দুর্গন্ধযুক্ত। পচা ও আধা পচা পেঁয়াজ প্রতি কেজি ১৫ টাকায়ও বিক্রি করতে হচ্ছে না। আমদানি করা পেঁয়াজ এখন ব্যবসায়ীদের ‘গলার কাঁটায়’ পরিণত হয়েছে। এ অবস্থা চলতে থাকলে পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের আমদানির অনুমতি দেওয়া হবে-এমন খবরে ভারতীয় অনেক রপ্তানিকারক অতি উৎসাহী হয়ে পেঁয়াজ ট্রাকে করে সীমান্তে এনে রাখেন। এক সপ্তাহের বেশি সময় ট্রাকে পড়ে থাকায় আড়তে আসার আগেই বেশির ভাগ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এছাড়া ভারত থেকে ভালোমানের পেঁয়াজও আসছে না।


আমদানি বন্ধ থাকায় পেঁয়াজ সরবরাহ কিছুটা কমে যায়। সংকট শুরু হওয়ার পর দেড় মাসে আমদানিকারকরা হাজার হাজার টন পেঁয়াজ মজুত করে রাখে। বেশিদিন পেঁয়াজ মজুত রাখায় পচতে শুরু করে। এছাড়া ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ৫০ শতাংশের বেশি মিলছে পচা। মোকাম নষ্ট পেঁয়াজে সয়লাব। এ কারণে পেঁয়াজ ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।


রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে, আড়তগুলোয় ভারতীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বিভিন্ন আড়তে শত শত বস্তা পেঁয়াজ আছে। ট্রাকে করে বিভিন্ন জেলা ও উপজেলায় পেঁয়াজ যাচ্ছে। এদিকে, অনেক গুদামের সামনে পচা পেঁয়াজ ফেলে রাখা হয়েছে। কিছু পেঁয়াজের শেকড় বেরিয়েছে। কিছু পেঁয়াজের রং কালো হয়ে গেছে। ক্ষতির আশঙ্কায় নষ্ট-পচা পেঁয়াজ একেবারে কম দামে বিক্রি করা হচ্ছে। ক্রেতাও মিলছে না বলে ব্যবসায়ীরা জানান। 


পাইকারী বাজারে ভারতীয় ভালোমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৫ টাকা। আর একটু নিুমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। ভ্যান গাড়িতে করে পেঁয়াজ বিক্রি করেন-এমন লোকজন নষ্ট ও পচা পেঁয়াজগুলো কেজিপ্রতি ১২ থেকে ১৫ টাকা দরে কিনে নেন। আবার অনেক আড়তদার পুরো বস্তা (৫০ কেজি) ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করছেন।

আরও খবর