কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ট্রুডো-সোফির বিচ্ছেদ হয়নি!

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ারের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। তবে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হয়েছে কিনা, সেটি নিয়ে সংশয় উঠে এসেছে কানাডিয়ান গণমাধ্যম সিটিভির এক প্রতিবেদনে। সিটিভির প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ারের মধ্যে ডিভোর্স হয়নি। তারা আলাদাভাবে থাকার পরিকল্পনা করেছেন। 

আলাদা থাকা বলতে, বৈবাহিক বন্ধন ছিন্ন না করে স্বামী-স্ত্রী আলাদাভাবে বসবাসের ব্যবস্থা। এই ব্যবস্থা আইনগতভাবে হতে পারে। ট্রুডো-সোফিও আইনানুযায়ী আলাদাভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।

১৮ বছরের দাম্পত্য জীবনের পর বুধবার ট্রুডো ও সোফি নিজ নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিচ্ছেদের ঘোষণা দেন। এ ঘোষণা সারা বিশ্বের গণমাধ্যমে খবরের শিরোনাম হয়। ট্রুডো-সোফির বিচ্ছেদের ঘোষণা অনেক মানুষকেই বিস্মিত করে। তাদের এমন সিদ্ধান্তের পেছনের সম্ভাব্য কারণ নিয়ে শুরু হয় নানা জল্পনা।

ট্রুডোর কার্যালয়ের মুখপাত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগেই সোফি পারিবারিক বাড়ি ছেড়েছেন। তিনি অটোয়ায় আরেকটি বাড়িতে উঠেছেন।

Tag
আরও খবর