গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

🔶প্রেস বিজ্ঞপ্তি 


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে৷। সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ২০ (বিশ) জনকে মনোনীত করা হয়েছে৷ আজ রবিবার (৫ অক্টোবর, ২০২৫ খ্রি.) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর উপদেষ্টা ফয়সাল আহাম্মদ ও মাহদী হাসান মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে৷ সংগঠনটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুর রহিম। বিজ্ঞপ্তিতে ১০ (দশ) কার্যদিবসের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুসারে নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক ৬ (ছয়) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদে জমা দেন, যা উপদেষ্টা পর্ষদের অনুমোদন সাপেক্ষে আজ ঘোষণা করা হয়েছে।


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পূর্ণাঙ্গ পর্ষদের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুখসানা খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের সভাপতি মো. রুহুল আমিন। একইসাথে সাংগঠনিক সম্পাদক ও সহ- সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে মনোনীত হয়েছেন রাকিবুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), আবু ছাকিব মোঃ নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়)। 


এছাড়া অন্যান্য পদে মনোনীত হয়েছেন গঠনতন্ত্রের ক্রমানুসারে- অর্থ সম্পাদক মোহাম্মদ রাজীব (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), উপ-অর্থ সম্পাদক নুরুন্নবী সোহান (পবিপ্রবি), দপ্তর সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়), উপ-দপ্তর সম্পাদক আলম-গীর হোসেন (নজরুল বিশ্ববিদ্যালয়), আইন বিষয়ক সম্পাদক মিরাজ আলী (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিব হাসান নীল (ঢাকা কলেজ), সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইমরান লস্কর (রাজশাহী বিশ্ববিদ্যালয়), প্রচার সম্পাদক ইমন হাওলাদার (ঢাকা কলেজ), উপ-প্রচার সম্পাদক মায়িশা ফাহমিদা ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহ উদ্দিন মিহির (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদ এ যথাক্রমে ৪জন মনোনীত হয়েছেন জুবায়েদ মোস্তফা (গোবিপ্রবি), সেজুঁতি দাস মুমু (বেরোবি), বুশরা আমিন (ইডেন মহিলা কলেজ), নাদিয়া আফরোজ (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)।


‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।

আরও খবর